ভারতপন্থি দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে: কর্নেল অলি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশে ভারতপন্থি দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিডি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। শনিবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা ময়দানে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান বলেন, বিদেশি দালালদের কারণে গত ১৯ বছর দেশকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তাই এসব ব্যক্তিকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

ভারতের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে হুমকি দেওয়া হচ্ছে এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হচ্ছে। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না, বরং শান্তিপূর্ণ সহাবস্থান প্রত্যাশা করে।

অলি আহমদ আরও বলেন, অতীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে আশ্রয় নিয়ে সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা তৈরি করেছিল। পরে তৎকালীন ভারতীয় নেতৃত্বের সহযোগিতায় পরিস্থিতির সমাধান হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। বর্তমান ভারতের পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগও তোলেন।

দেশের অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরে এলডিপি চেয়ারম্যান বলেন, বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে এবং বড় প্রতিষ্ঠানগুলো কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। এর ফলে কর্মসংস্থান সংকট বাড়ছে এবং সাধারণ মানুষ দুঃসহ জীবনযাপন করছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে এবং মানুষের মধ্যে অস্থিরতা বাড়ছে। এমন পরিস্থিতিতে মানুষ রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে নিজেদের টিকে থাকার বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছে।

সরকারের উদ্দেশে অলি আহমদ বলেন, বেকারত্ব সমস্যা সমাধান, ভারতের সঙ্গে সম্পর্ক মোকাবিলা এবং দলীয় চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে গত ৫০ বছরে সংবিধান ও প্রশাসনে যেসব ত্রুটি তৈরি হয়েছে, সেগুলো সংশোধনের আহ্বান জানান তিনি।

১১ দলীয় ঐক্য রাজশাহী বিভাগ আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা