সারাদেশ
বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মুখর হয়ে উঠেছে সারা বিশ্ব। প্রতি চার বছর পর বিশ্বকাপ শুরু হলে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও নিজ নিজ প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে নানা আয়োজন করে থাকেন। এরই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থনে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নবীনগরে খাল খননের নামে কৃষিজমি ভাঙনের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটিবিশাড়া যমুনা খালে ড্রেজার দিয়ে খাল খননের নামে কৃষিজমি ভাঙন সৃষ্টি করে অবৈধভাবে মাটি বিক্রির প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ভিটিবিশাড়া খননকৃত খালসংলগ্ন খলাঘাট ব্রিজে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিল্লাল সরকার, সাইদুল ইসলাম ফটো, তুহিন সরকার, সজল সরকার, মো. আসাদুজ্জামান, আল আমিন, আবু মোসা, লতিফ হোসেনসহ এলাকার কৃষক, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে দশ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ
দীর্ঘদিন ধরে ভারতের উত্তর ২৪ পরগনা জেলায় সবজির ব্যবসা করে আসছিলেন শামসুল। পরিবার নিয়ে সেখানেই বসবাস করতেন তিনি। কয়েক দিন আগে ভারতীয় পুলিশ তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের আটক করে। পরে বিভিন্ন স্থানে স্থানান্তরের পর তাঁদের বড়বাড়ি সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয়। গত শুক্রবার ভোরে তাঁদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেয়। ফলে তাঁরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। এরপর থেকে সীমান্তের শূন্যরেখাসংলগ্ন জলাভূমি এলাকায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন। স্ত্রী ও দুই ছোট সন্তানকে নিয়ে কখনো প্রখর রোদ, কখনো বৃষ্টির মধ্যে মানবেতর জীবন কাটছে তাঁদের। অথচ পরিবারের চার সদস্যেরই ভারতের বৈধ আধার কার্ড রয়েছে।
জাতীয় নির্বাচনে ছাড় দিয়েছি, স্থানীয় নির্বাচনে ছাড়ের সুযোগ নেই: সারজিস আলম
সারজিস আলম বলেন, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর স্বৈরাচার সরকারের নিপীড়নের শিকার হওয়ার পরও রাজনৈতিক দলগুলো শিক্ষা নেয়নি। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানে বহু মানুষের প্রাণহানির পর যারা ক্ষমতায় এসেছে, তারা কয়েক মাসের মধ্যেই জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে। তাঁর ভাষ্য, দেশের পরিবর্তনের পক্ষে বিপুল জনগণ রায় দিলেও তা ভুলে গিয়ে ক্ষমতাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর উদ্দেশে তিনি বলেন, মানুষ এবার ব্যক্তিকে দেখে নয়, বরং জিয়াউর রহমান-এর ধানের শীষ প্রতীক এবং খালেদা জিয়া-র নেতৃত্বের প্রতি আস্থা রেখে ভোট দিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ না হলে বিএনপি জনসমর্থন হারাবে বলেও মন্তব্য করেন তিনি।
কেরানীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১
র্যাব জানায়, শনিবার সকাল পৌনে ১২টার দিকে অভিযুক্ত শাহ পরান চকলেটের প্রলোভন দেখিয়ে ওই শিশুকে অটোরিকশায় তুলে নেয়। পরে তাকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ঝিলমিল আবাসিক এলাকার চণ্ডীতলা মন্দির সংলগ্ন একটি নির্জন জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় একজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত টহলরত র্যাব-১০ এর টিমকে খবর দেন। খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক এবং ভিকটিমকে উদ্ধার করে।
যশোরে ২০৪২ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ২ হাজার ৪২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চাঁদপুর জেলা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ল্যাপটপের বাটনে চাপ দিয়ে দেশব্যাপী এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
বরিশালে সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মঞ্জু মোল্লা গ্রেপ্তার
বরিশালের বানারীপাড়া পৌরসভার তিনবারের নির্বাচিত (হ্যাটট্রিক বিজয়ী) সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
‘জনগণের চাল কোথায় গেল? তজুমদ্দিনে মানববন্ধনে প্রশ্ন
ভোলার তজুমদ্দিন উপজেলার মলংচোড়া ইউনিয়নে সরকারি চাল আত্মসাতের অভিযোগ এবং বিএনপি নেতা জসিম পাটোয়ারীকে আহত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিএনপির নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ সাকিল (২২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার আরশিনগর ফিউচার পার্কের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
চহরা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে জেলা পরিষদ
দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের চহরা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে দাঁড়িয়েছে দিনাজপুর জেলা পরিষদ। দুর্ঘটনায় সর্বস্ব হারিয়ে বিপর্যস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, চিঠি ভাইরাল
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠনের এই নেতার চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়েছে, যা নিয়ে নানা মহলে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
যেসব এলাকায় টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৭ মে) রাত ১১টা থেকে সোমবার (১৮ মে) বিকেল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো: আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা এবং তৎসংলগ্ন এলাকা।