চহরা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে জেলা পরিষদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের চহরা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে দাঁড়িয়েছে দিনাজপুর জেলা পরিষদ। দুর্ঘটনায় সর্বস্ব হারিয়ে বিপর্যস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল।

সহায়তার আওতায় মো. আব্দুল মজিদকে ৪০ হাজার টাকা এবং অপর দুই পরিবারকে ৩০ হাজার টাকা করে দেওয়া হয়। এভাবে তিন পরিবারের মধ্যে মোট এক লাখ টাকা বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফজলুর রশিদ ফজলু, সাংগঠনিক সম্পাদক আবু আনোয়ার সাদাত সাগর, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গুলজার হোসেন, ইউপি সদস্য মো. মোস্তফা হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা মো. আব্দুল মজিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা।

কয়েক দিন আগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চহরা গ্রামের মো. আব্দুল মান্নান, মো. মোফাজ্জল হোসেন ও মো. আব্দুল মজিদের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, পোশাক-পরিচ্ছদ, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সামগ্রী ভস্মীভূত হয়। আকস্মিক এ ঘটনায় পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়ে।

এ সময় জেলা পরিষদের প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

স্থানীয়রা জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময়ে এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা হিসেবে কাজ করবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা