৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল তুরস্কের বিভিন্ন এলাকা

সদ্য সংবাদ ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০৬:২০
ছবি: সংগৃহীত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির শানলিউর্ফা প্রদেশের কারাকোপ্রু এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭ দশমিক ৩৯ কিলোমিটার গভীরে। কম্পনের প্রভাব আশপাশের কয়েকটি এলাকাতেও অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠপর্যায়ে কাজ শুরু করে। শানলিউর্ফার গভর্নর হাসান সিলদাক জানিয়েছেন, প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো প্রাণহানি বা স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করতে সংশ্লিষ্ট উদ্ধারকারী ও পর্যবেক্ষণকারী দলগুলো বিভিন্ন এলাকায় পরিদর্শন চালিয়ে যাচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখছে স্থানীয় প্রশাসনও।

ভূমিকম্পটির মাত্রা মাঝারি হলেও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় তা স্পষ্টভাবে অনুভূত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলু এজেন্সি

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা