যশোরে ২০৪২ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ২ হাজার ৪২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ল্যাপটপের বাটনে চাপ দিয়ে দেশব্যাপী এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে প্রতীকীভাবে ১০টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই কার্ডপ্রাপ্ত ২ হাজার ৪২টি পরিবারের প্রত্যেকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাঠানো হয়। বাকি পরিবারগুলোর হাতে পর্যায়ক্রমে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কার্ড বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

ভার্চুয়াল বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হবে এবং ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা সরকারের রয়েছে।

এ সময় তিনি বলেন, একটি মহল রাজনীতির নামে দেশে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

প্রধান অতিথির পক্ষে কার্ড বিতরণ শেষে আবেগঘন বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের সবচেয়ে বড় ওয়াদা পূরণ করতে সমর্থ হয়েছি। আজ চাঁচড়া ইউনিয়নের মা-বোনেরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন। এটি শুধু তাদের জন্যই আনন্দের বার্তা বয়ে আনেনি; আমরা যারা রাজনৈতিক কর্মী ও জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করি, তারা ওয়াদা রাখতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “আপনাদের দোয়া ও সহযোগিতা থাকলে এই সরকারের পাঁচ বছর মেয়াদেই আমরা যশোর সদর উপজেলার ১৩৫টি ওয়ার্ড এবং যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তৃত করব।”

দেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা সবাই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। তার হাত শক্তিশালী হলে ইনশাআল্লাহ এই বাংলাদেশ নতুন করে গড়ে উঠবে—যে নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর হয়ে আমাদের সন্তানেরা, ছাত্র, কৃষক, শ্রমিক ও যুবকেরা ২৪-এর গণঅভ্যুত্থানে অকাতরে জীবন দিয়েছেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা এনএসআই কার্যালয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্যরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. উপনিবেশবাদী-ষড়যন্ত্রকারীদের জায়গা দেশে নেই: রিজভী সদ্য. সব অপকর্মেই জামায়াত নেতাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে: এ্যানি সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. উপনিবেশবাদী-ষড়যন্ত্রকারীদের জায়গা দেশে নেই: রিজভী সদ্য. সব অপকর্মেই জামায়াত নেতাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে: এ্যানি সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা