পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে দশ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
দীর্ঘদিন ধরে ভারতের উত্তর ২৪ পরগনা জেলায় সবজির ব্যবসা করে আসছিলেন শামসুল। পরিবার নিয়ে সেখানেই বসবাস করতেন তিনি। কয়েক দিন আগে ভারতীয় পুলিশ তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের আটক করে। পরে বিভিন্ন স্থানে স্থানান্তরের পর তাঁদের বড়বাড়ি সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয়। গত শুক্রবার ভোরে তাঁদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেয়। ফলে তাঁরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। এরপর থেকে সীমান্তের শূন্যরেখাসংলগ্ন জলাভূমি এলাকায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন। স্ত্রী ও দুই ছোট সন্তানকে নিয়ে কখনো প্রখর রোদ, কখনো বৃষ্টির মধ্যে মানবেতর জীবন কাটছে তাঁদের। অথচ পরিবারের চার সদস্যেরই ভারতের বৈধ আধার কার্ড রয়েছে।

দিনের বেলায় চারপাশে জড়ো হওয়া কৌতূহলী মানুষের দিকে তাকিয়ে সময় পার করেন তাঁরা। রাত নামলে ভারতীয় কাঁটাতারের বেড়ায় স্থাপিত প্রখর আলোর নিচে অপেক্ষা করেন অনিশ্চিত ভবিষ্যতের অবসানের। সীমান্তের দুই পাশে অবস্থান করছে দুই দেশের সশস্ত্র সীমান্তরক্ষী বাহিনী। কোনো অপরাধে অভিযুক্ত না হয়েও যেন সবচেয়ে বড় অপরাধীর মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাঁদের।

আটকের সময় তাঁদের কাছ থেকে আধার কার্ড, মুঠোফোন ও নগদ অর্থ নিয়ে নেওয়া হয়েছে। ফলে বর্তমানে তাঁদের কাছে কোনো পরিচয়পত্র নেই, নেই স্বজনদের সঙ্গে যোগাযোগের কোনো উপায়ও। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দিন কাটছে তাঁদের। স্থানীয় বাসিন্দারা মানবিক কারণে মাঝেমধ্যে কিছু খাবার ও পানি পৌঁছে দিলেও তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, ‘তাদের যদি ভারতীয় আধার কার্ড থাকে, তাহলে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা কেন করা হচ্ছে? তারা যদি ভারতের নাগরিক হয়, তাহলে ভারতকেই তাদের দায়িত্ব নিতে হবে।’

একই এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পেরেছি শামসুল, তাঁর স্ত্রী ও দুই সন্তান ভারতের নাগরিক। তাহলে তাদের সীমান্তে ফেলে রাখা মানবিক নয়। দ্রুত বিষয়টির সমাধান হওয়া প্রয়োজন।’

শামসুলের পরিবারসহ বর্তমানে মোট ১০ জন সীমান্তের শূন্যরেখাসংলগ্ন এলাকায় অবস্থান করছেন। বিষয়টি নিয়ে কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ে একাধিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো কোনো সমাধান মেলেনি।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের বড়বাড়ি ক্যাম্পের বিপরীতে সীমান্তরক্ষী বাহিনী ১০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে। বিষয়টি নিয়ে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তারা ওই ব্যক্তিদের ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে। বর্তমানে তারা ভারতের অভ্যন্তরে ভারতীয় ভূখণ্ডেই অবস্থান করছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও ঠেলে পাঠানোর ঘটনা প্রতিরোধে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. উপনিবেশবাদী-ষড়যন্ত্রকারীদের জায়গা দেশে নেই: রিজভী সদ্য. সব অপকর্মেই জামায়াত নেতাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে: এ্যানি সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. উপনিবেশবাদী-ষড়যন্ত্রকারীদের জায়গা দেশে নেই: রিজভী সদ্য. সব অপকর্মেই জামায়াত নেতাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে: এ্যানি সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা