কেরানীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান (২৬) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

​শনিবার (২৩ মে) দুপুরে র‍্যাব-১০ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃত শাহ পরান পটুয়াখালীর সদর থানার উত্তর সেহাকাঠী গ্রামের খাজা মোহাম্মদ হাবীবুল্লাহর ছেলে। সে কেরানীগঞ্জের ঝাউবাড়ি এলাকায় একই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।

​র‍্যাব জানায়, শনিবার সকাল পৌনে ১২টার দিকে অভিযুক্ত শাহ পরান চকলেটের প্রলোভন দেখিয়ে ওই শিশুকে অটোরিকশায় তুলে নেয়। পরে তাকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ঝিলমিল আবাসিক এলাকার চণ্ডীতলা মন্দির সংলগ্ন একটি নির্জন জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় একজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত টহলরত র‍্যাব-১০ এর টিমকে খবর দেন। খবর পেয়ে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক এবং ভিকটিমকে উদ্ধার করে।

​র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার জানান, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে এবং আসামিকে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, এমন নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে র‍্যাব সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা