শুক্রবার (২২ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা ১১ দলীয় ঐক্য সমর্থিত ৩৪৫ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম এসব কথা বলেন।
এর আগে, আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে তিনি ঢাকা থেকে আখাউড়া স্টেশনে এসে পৌঁছেন। এসময় উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচছা জানান। সংরক্ষিত এমপি রোকেয়া বেগম আখাউড়াবাসীকে সাহসীকতার মাইল ফলক বলে মন্তব্য করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. বাহার মিয়া, বিএনপি নেতা সোহাগ খান, মো. মন্তাজ মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বোরহান উদ্দিন, যুবদল নেতা শেখ বাবু, মহিলা দলের সভানেত্রী জান্নাত পারভীন স্মৃতি, তাহমিনা আক্তার মিনু, যুবদল নেতা মামুন আহমেদ প্রমুখ।
পরে তিনি উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাই শিমুল গ্রামে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। শুক্রবার বিকেলে তুলাইশিমূল গ্রামবাসীর উদ্যোগে তুলাইশিমুল উচ্চ বিদ্যালয় মাঠে তাঁকে সংবর্যধনা দেওয়া হবে বলে জানা গেছে। এসময় এমপি রোকেয়া বেগমের সাথে তার স্বামী কবীর হোসেন ছিলেন।