মানিকগঞ্জে দেড় বছর বয়সী শিশুসন্তানসহ মাকে কুপিয়ে হত্যা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
মানিকগঞ্জের দৌলতপুরে দেড় বছর বয়সী সন্তানসহ এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা। শনিবার রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গৃহবধূ আমেনা (২৮) ও তার দেড় বছর বয়সী ছেলে আসওয়াদ। আহত হয়েছেন আমেনার স্বামী সালাম মোল্লা (৪০)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে সালাম মোল্লা, তার স্ত্রী আমেনা এবং সালামের ছোট ভাই মো. ইউসুফ মোল্লার মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সালাম নিজের দোকানে চলে যান।

এর কিছু সময় পর উত্তেজিত হয়ে ইউসুফ ধারালো অস্ত্র দিয়ে ভাবি আমেনা ও ভাতিজা আসওয়াদের ওপর হামলা চালায় বলে স্থানীয়দের ধারণা। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে মা ও শিশুর মৃত্যু হয়।

ঘটনার পর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সালাম মোল্লার ওপরও হামলা চালানো হয়। দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে একটি দা ও হাতুড়ি পড়ে থাকতে দেখা গেছে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ইউসুফ মোল্লা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করা যায়নি।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা সদ্য. ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে এবার নিজ দলেই সমালোচনার মুখে ট্রাম্প সদ্য. ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: জ্বালানি প্রতিমন্ত্রী সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা সদ্য. ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে এবার নিজ দলেই সমালোচনার মুখে ট্রাম্প সদ্য. ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: জ্বালানি প্রতিমন্ত্রী সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন