রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা বিক্ষোভ মিছিল, মহাসড়কে সাময়িক যানজট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) ভোরে শহরের শ্রীপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা সরে যান।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে কয়েকজন ব্যক্তি শ্রীপুর এলাকায় জড়ো হন। পরে তাঁরা ব্যানার নিয়ে মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ‘রাজবন্দীদের’ মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের কারণে অল্প সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় এক মিনিট তিন সেকেন্ডের একটি ভিডিও পাওয়া গেছে। ভিডিওতে দেখা যায়, ব্যানারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সব রাজবন্দীর মুক্তির দাবি উল্লেখ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইয়াছির আরাফাতসহ স্থানীয় কয়েকজন নেতা-কর্মীর নেতৃত্বে প্রায় অর্ধশত ব্যক্তি মিছিলে অংশ নেন। তাঁদের অনেকের মুখে মাস্ক এবং কয়েকজনের মাথায় হেলমেট ছিল। কারও কারও হাতে জাতীয় পতাকাও দেখা গেছে।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বলেন, “এ ধরনের কোনো ঘটনার তথ্য আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, “ভোর সাড়ে ৫টার দিকে শ্রীপুর এলাকায় কয়েকজন ব্যক্তি দেড় থেকে দুই মিনিটের মতো ঝটিকা মিছিল করেন। খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হলে তাঁরা সেখান থেকে চলে যান। এ সময় স্বেচ্ছাসেবক দল ও জিয়া সাইবার ফোর্সের স্থানীয় কয়েকজন তাঁদের ধাওয়া করেন বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা সদ্য. ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে এবার নিজ দলেই সমালোচনার মুখে ট্রাম্প সদ্য. ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: জ্বালানি প্রতিমন্ত্রী সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা সদ্য. ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে এবার নিজ দলেই সমালোচনার মুখে ট্রাম্প সদ্য. ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: জ্বালানি প্রতিমন্ত্রী সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন