সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটক, ১০ ঘণ্টা পরও মেলেনি সন্ধান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মোঃ আবির হোসাইন (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

রোববার (৩১ মে) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে কলাতলী সায়মন পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ আবির হোসাইন পুরান ঢাকার লালবাগ শহীদনগর এলাকার ইলিয়াস মুন্সির ছেলে। তিনি রাজধানীর নিউ মার্কেট এলাকার একটি শপিংমলে কর্মরত ছিলেন।

জানা যায়, রোববার সকালে ৯ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে আসেন এবং হোটেল সি-ল্যান্ড গেস্ট হাউজে ওঠেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা কলাতলী সায়মন পয়েন্টে গোসলে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতে ভেসে যান আবির ও তার বন্ধু ফাহিম। অন্য বন্ধুরা দ্রুত লাইফগার্ডকে বিষয়টি জানালে ফাহিমকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়, তবে আবিরের খোঁজ পাওয়া যায়নি।

আবিরের বন্ধু ইমন জানান, হঠাৎ তীব্র স্রোতের কারণে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। লাইফগার্ডের সহায়তায় একজনকে উদ্ধার করা গেলেও আবির এখনো নিখোঁজ রয়েছেন।

সী-সেইফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী মো. ওসমান বলেন, সমুদ্র বর্তমানে বেশ উত্তাল রয়েছে এবং পর্যটকদের বারবার সতর্ক করা হচ্ছে। নিরাপদ জোনের বাইরে যাওয়ায় অসাবধানতাবশত এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। নিখোঁজ পর্যটকের সন্ধানে তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম বলেন, নিখোঁজের বিষয়টি প্রশাসন অবগত হয়েছে। পর্যটকের সন্ধানে উদ্ধার কার্যক্রম ও নজরদারি জোরদার করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা