কলাপাড়ায় নিখোঁজের পর নদীর চর থেকে জেলের মরদেহ উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পটুয়াখালীর কলাপাড়ায় ভদ্দর শিকদার (৪০) নামের এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৭ জুন) বেলা ১১টায় উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদী তীরবর্তী একটি ইটভাটা সংলগ্ন চর থেকে ওই জেলের মরদেহ উদ্ধার করা হয়। মৃত ভদ্দর ওই গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভদ্দর শিকদার পেশায় একজন জেলে এবং তিনি পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তবে মাছ ধরার সুবাদে তিনি বেশির ভাগ সময়ই নদীর চরে অবস্থান করতেন। সকালে স্থানীয়রা তার মরদেহ ওই চরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে শরীর থেকে চামড়া খসে পড়ে ফুলে যাওয়ায় মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি কেউ।

পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, আমাদের ধারণা অন্তত তিন দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এসব চিহ্ন বজ্রপাতের আঘাত বা অন্য কোনো আঘাত হতে পারে। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের