রাঙামাটিতে ভূষণছড়া গণহত্যার বিচার দাবিতে শোকসভা ও দোয়া মাহফিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রাঙামাটির বরকল উপজেলায় ১৯৮৪ সালে সংঘটিত ভূষণছড়া গণহত্যার বিচার দাবিতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) আছরের নামাজের পর রাঙামাটি শহরের কাঠালতলী জামে মসজিদে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মো. তাজুল ইসলাম তাজ। প্রধান অতিথি ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলী শিকদার, ওলামা দলের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা ইব্রাহিম, পিসিসিপির সহ-সভাপতি মো. বখতিয়ার উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আরিয়ান রিয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৮৪ সালের ৩১ মে বরকল উপজেলার ভূষণছড়া এলাকায় ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে, যেখানে সশস্ত্র হামলায় বহু মানুষ প্রাণ হারায় এবং শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তারা দাবি করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনার কোনো বিচার হয়নি এবং ক্ষতিগ্রস্তদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে এখনো খুন, গুম, অপহরণ ও চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান জোরদার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার দাবি জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের