‘২ ঘণ্টার মধ্যে মেজর চেঞ্জ করেছি, ওসিকে সরিয়েছি’- বক্তব্য ভাইরাল সাংসদ মাসুদের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সেক্রেটারি জেনারেল মো. শফিকুল ইসলাম মাসুদের একটি জনসভায় দেওয়া বক্তব্য ঘিরে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশাসনিক কর্মকর্তাদের বদলি ও অপসারণ নিয়ে তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত শনিবার বিকেলে বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শফিকুল ইসলাম মাসুদ। ওই সভার একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “দুই ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে এখান থেকে পরিবর্তন করেছি, দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি। অনেকে বলে ভোটে এমপি হয়েছি, আর আমি বলি আমরা শুধু ভোটে এমপি হইনি, ক্ষমতায় এমপি হয়েছি।”

বক্তব্যের একপর্যায়ে তিনি স্থানীয় বিএনপির উদ্দেশে বলেন, “উল্টাপাল্টা কথা বলে মটকা গরম করবেন না। মটকা বোঝেন? মটকা গরম করবেন না, সামলাতে পারবেন না।”

একই বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও টানেন। তাঁর ভাষ্য অনুযায়ী, উন্নয়ন করেও রাজনৈতিকভাবে টিকে থাকা সম্ভব হয়নি, কারণ মানুষের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত ছিল না। তিনি বলেন, রাস্তা, ঘাট, সেতুসহ বিভিন্ন উন্নয়ন হলেও মানুষের মনে সন্তুষ্টি ছিল না।

শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের প্রশাসনিক অংশটি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ