নবীনগরে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ভূমি অফিস-স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মান্নান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ভূমি অফিস ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের প্রেক্ষিতে আকস্মিক পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। সোমবার দুপুরে পূর্বঘোষণা ছাড়াই তিনি উপজেলার ইব্রাহিমপুর ভূমি অফিসে উপস্থিত হন।

পরিদর্শনকালে সংসদ সদস্য অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবা নিতে আসা সাধারণ জনগণ, ভুক্তভোগী সেবাগ্রহীতা ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাধারণ জনগণ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন। সরকারি সেবা সহজ, স্বচ্ছ ও দ্রুত নিশ্চিত করতে হবে। সেবাগ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ কিংবা অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, সরকারি দপ্তরে জনগণের ভোগান্তি কমাতে হবে। দুর্নীতি, অনিয়ম বা হয়রানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে তা কঠোরভাবে দেখা হবে। জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সাধারণ মানুষের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, কেউ হয়রানি বা অনিয়মের শিকার হলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। জনগণের সমস্যা সমাধানে তিনি সবসময় পাশে থাকবেন বলেও জানান।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মতে, ভূমি অফিসে সেবার মানোন্নয়ন এবং দীর্ঘদিনের অভিযোগ তদন্তে সংসদ সদস্যের এ আকস্মিক পরিদর্শন ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা করছেন।

ভূমি অফিস পরিদর্শন শেষে তিনি ইব্রাহিমপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্টদের জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং ভবিষ্যতেও এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ