কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ ।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছোরা, একটি চাপাতি, একটি চায়নিজ কুড়াল, একটি বোল্ট কাটার এবং একটি স্টেইনলেস স্টিলের (এসএস) কাঁচি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজার তালগাছতলা এলাকার মো. বাবু (২৭), ঢাকার বংশালের নাজিরা বাজার এলাকার মারুফ হোসেন মিল্টন (৪৫), দক্ষিণ কেরানীগঞ্জের জিয়ানগর এলাকার মহিউদ্দিন আহমেদ শান্ত (২৯), শুভাঢ্যা এলাকার মো. রিয়াজ শেখ (৪০) এবং শুভাঢ্যা পূর্বপাড়া এলাকার নিখিল মণ্ডল (৪২)।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) এস. এম. এনামুল হকসহ পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযানের একপর্যায়ে ঝিলমিল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ওই পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা