১৮ লাখ টাকা নিয়ে উধাও, এখন প্রাণনাশের হুমকি; ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ব্যবসার কথা বলে ১৮ লাখ টাকা নিয়ে উধাও এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকি ও বসতবাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (১৬ মে) বিকালে শহরের সফি মিয়া বাজার সংলগ্ন এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী হ্যাপী ও সাহিদা আক্তার।

ভুক্তভোগী হ্যাপী অভিযোগ করে বলেন, 'প্রায় ৯ মাস আগে শেয়ারে কাপড়ের দোকানের ব্যবসা করার কথা বলে তার দোকানের কর্মচারী রমজান তার কাছ থেকে ১৮ লাখ টাকা নেয়। কিন্তু টাকা নেওয়ার পর থেকেই নানা ধরনের প্রতারণা শুরু করে এবং ব্যবসার কোনো অগ্রগতি দেখায়নি। পরবর্তীতে টাকা ফেরত চাইতে গেলে তাকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় আদালতে একটি মামলাও দায়ের করা হয়েছে।'

অভিযোগ রয়েছে, গত শুক্রবার রাতে রমজান ও তার সহযোগী রকি সহ ২০ থেকে ২৫ জনের একটি দল শহরের আজাদ ডাক্তারের মোড় এলাকায় তাদের ভাড়া বাসায় গিয়ে প্রাণনাশের হুমকি দেয়। একই সঙ্গে টাকা ফেরত না দিয়েও টাকা ফেরত দেওয়া হয়েছে বলে মিথ্যা দাবি করা হয়।

হ্যাপী বলেন, 'আমি এখন প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। প্রতারক রমজানসহ জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।'

সদ্য সংবাদ/ফারিয়াজ ফাহিম

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন