কন্ট্রোভার্সি হচ্ছে অনেক, তবে আমরা সফল: রেদোয়ান খন্দকার মাহিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত বহুল আলোচিত উন্মুক্ত কনসার্ট ‘জামালপুর ঈদ ফেস্ট ১.০’ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজনকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা ও বিতর্ক থাকলেও অনুষ্ঠানটি প্রত্যাশা পূরণ করেছে বলে দাবি করেছেন আয়োজক কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদোয়ান খন্দকার মাহিন।

শুক্রবার রাতে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে অনুষ্ঠিত কনসার্টে হাজারো দর্শকের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। জামালপুর রাইজিং স্টারস রিদম রিভোলিউশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান ও তাঁর ব্যান্ড কুঁড়েঘর।

মঞ্চে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন তাসরিফ খান। তাঁর গানের সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত দর্শকেরাও। পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় রূপ নেয়।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ব্যান্ড ও শিল্পীরাও সংগীত পরিবেশন করেন। সন্ধ্যা থেকে শুরু হওয়া আয়োজন গভীর রাত পর্যন্ত চলে। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কনসার্টের সফলতা প্রসঙ্গে রেদোয়ান খন্দকার মাহিন বলেন, “কন্ট্রোভার্সি হচ্ছে অনেক, তবে আমরা সফল। জামালপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার একটি আয়োজন ছিল এটি। নানা চ্যালেঞ্জ ও সমালোচনার মধ্যেও হাজারো দর্শকের উপস্থিতি এবং তাদের ইতিবাচক সাড়া প্রমাণ করেছে যে আমাদের উদ্যোগ সফল হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা শুধু একটি কনসার্ট আয়োজন করতে চাইনি; তরুণদের জন্য ইতিবাচক একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চেয়েছি। দর্শকদের নিরাপত্তা, শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আমাদের স্বেচ্ছাসেবক দল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করেছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা