বিএসএফের পুশইনে সীমান্তের শূন্যরেখায় বিপাকে ১০ জনের মানবেতর জীবন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন করা ১০ জন নারী, পুরুষ ও শিশু গত দুই দিন ধরে শূন্যরেখায় (জিরো পয়েন্ট) মানবেতর জীবনযাপন করছেন। 

এ নিয়ে মঙ্গলবার (২ জুন) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান ছাড়াই তা শেষ হয়েছে।

ভুক্তভোগীদের মধ্যে নারী ও শিশু রয়েছে। খোলা আকাশের নিচে ঝোপঝাড়ের মধ্যে পর্যাপ্ত খাবার ও পানি ছাড়াই তারা অবস্থান করছেন।

বিজিবি সূত্র জানায়, সোমবার ভোরে বিএসএফ সদস্যরা বেনাপোলের সাদিপুর সীমান্তের কাঁটাতারের গেট খুলে ১০-১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ তা প্রতিহত করেন। এরপর মঙ্গলবার রাতেও বিএসএফ পর্যায়ক্রমে কয়েকটি গেট দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়। বিজিবি সতর্ক থাকায় সেই চেষ্টাও ব্যর্থ হয়। পুশইনের সময় বিএসএফ সীমান্তের সার্চলাইট বন্ধ করে দিয়ে অন্ধকারের মধ্যে তাদের ঠেলে দেওয়ার চেষ্টা করে। সর্বশেষ মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তাদের পুনরায় শূন্যরেখায় ঠেলে দেওয়া হয়, যেখানে তারা বর্তমানে অবস্থান করছেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সোমবার ও মঙ্গলবার বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু তা কোনো সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়েছে।

বিজিবি জানায়, সোমবার ভোর রাতে সাদিপুর সীমান্তের খড়েরমাঠ এলাকা দিয়ে প্রথম পুশইনের চেষ্টা শুরু হয়। বিজিবির কঠোর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে পুরো সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা