সারাদেশ

নবীনগরে গরু কিনে ফেরার পথে ছুরিকাঘাতে আহত যুবক

নবীনগরে গরু কিনে ফেরার পথে ছুরিকাঘাতে আহত যুবক

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কোরবানির গরু ক্রয় করতে কুড়িঘর হাটে যান ইব্রাহিম। গরু ক্রয় করে হাট থেকে বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

২৫ জুলাই, ২০২৬
উত্তরবঙ্গে ঈদযাত্রা সিরাজগঞ্জ মহাসড়কে স্বস্তি

উত্তরবঙ্গে ঈদযাত্রা সিরাজগঞ্জ মহাসড়কে স্বস্তি

সকালে থেকে যমুনা সেতুর পশ্চিম পাড়, কোনাবাড়ি মোড়, সায়দাবাদ, কড্ডার মোড় ও নলকা মহাসড়কে বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংখ্যা অনেক বেড়েছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ যে যেভাবে পারছেন বাড়ির পথে ছুটছেন। তবে অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও কোথাও দীর্ঘ যানজট বা ধীরগতির পরিস্থিতি তৈরি হয়নি।

২৫ জুলাই, ২০২৬
ঐক্যবদ্ধ আখাউড়া'র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঐক্যবদ্ধ আখাউড়া'র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ বোরহান উদ্দিন খাঁন,আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী( বিদ্যুৎ ) মোঃ মাহবুবুল আলম,আখাউড়া হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আসয়াদ আল হাবিব, ঐক্যবদ্ধ আখাউড়া সদস্যসচিব মাওলানা ইমরান হোসাইন সহ সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

২৫ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষার্থীকে গুলি: অস্ত্র মামলায় প্রভাষক রায়হানের ২১ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষার্থীকে গুলি: অস্ত্র মামলায় প্রভাষক রায়হানের ২১ বছরের কারাদণ্ড

রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, একজন উচ্চশিক্ষিত শিক্ষক হয়েও রায়হান শরীফ বেআইনিভাবে দুটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি, ম্যাগাজিন ও ধারালো অস্ত্র নিজের হেফাজতে রেখেছিলেন। তিনি নিয়মিত এসব অস্ত্র কর্মস্থলেও বহন করতেন এবং এরই ধারাবাহিকতায় নিরীহ শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন। আদালত আরও পর্যবেক্ষণ করেন, ছাত্রজীবন থেকেই তিনি সশস্ত্র ক্যাডার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং সরকারি চাকরিতে যোগ দেওয়ার পরও সেই কর্মকাণ্ড অব্যাহত রাখেন।

২৫ জুলাই, ২০২৬
কোরবানির হাটে মহিষের আক্রমণ, নিহত ২

কোরবানির হাটে মহিষের আক্রমণ, নিহত ২

একপর্যায়ে মহিষটি হাটজুড়ে ছোটাছুটি শুরু করে এবং সামনে থাকা লোকজনকে আক্রমণ করতে থাকে। এতে হাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ির সময় অন্তত ছয়জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

২৫ জুলাই, ২০২৬
কুয়াকাটায় ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুয়াকাটায় ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে সাইয়েদুল আবেদিন (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার দিবাগত রাতের মধ্যে কুয়াকাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইয়েদুল আবেদিন বরগুনার তালতলী উপজেলা শহরের বাসিন্দা। তিনি প্রায় ২০ দিন আগে স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়ায় শাহেদ শিকদারের মালিকানাধীন একটি আধা-পাকা বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

২৫ জুলাই, ২০২৬
নাগেশ্বরীতে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম প্রকল্পের সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন

নাগেশ্বরীতে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম প্রকল্পের সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক, শিক্ষিকা, কেয়ারটেকারসহ সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান-পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ।

২৫ জুলাই, ২০২৬
মহাসড়কে বাসের ধাক্কায় দম্পতি ও শিশুকন্যা নিহত

মহাসড়কে বাসের ধাক্কায় দম্পতি ও শিশুকন্যা নিহত

গৌরনদী উপজেলাতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি ও তাদের শিশুকন্যা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফিরোজ মাহমুদ (৩৯), তার স্ত্রী মনিরা বেগম (২৭) এবং তাদের চার বছর বয়সী কন্যা জান্নাত আক্তার। ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে।

২৫ জুলাই, ২০২৬
দিনের আলোতেই কেরানীগঞ্জে মাদকের রমরমা বাণিজ্য

দিনের আলোতেই কেরানীগঞ্জে মাদকের রমরমা বাণিজ্য

ঢাকার কেরানীগঞ্জে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অভিযোগ রয়েছে, রাতের অন্ধকার নয়, বরং দিনের বেলাতেই বিভিন্ন এলাকায় প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা চলছে। এতে শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকের ঝুঁকিতে পড়ছেন বলে আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা। স্থানীয়দের সঙ্গে কথা বলতে গেলে অনেকেই নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন। তাদের অভিযোগ, মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অতীতে হামলা, সংঘর্ষ ও বিভিন্ন অপরাধমূলক ঘটনার কারণে সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
যশোরে সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী অনিক গ্রেফতার

যশোরে সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী অনিক গ্রেফতার

তিনি জানান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে এসআই কামরুজ্জামান, এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাসসহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তাদেরকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে অনিক হাসান অনির কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া তানভীর আহমেদের প্যান্টের পকেট থেকে একটি চাকু উদ্ধার করা হয়।

২৫ জুলাই, ২০২৬
কক্সবাজারে ছুরিকাঘাতে নারীর মৃত্যু, আটক ৩

কক্সবাজারে ছুরিকাঘাতে নারীর মৃত্যু, আটক ৩

কক্সবাজারের টেকপাড়া এলাকায় ছুরিকাঘাতে সানজিদা আক্তার (রেশমি) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত ইয়াসমিন হামলার দায় স্বীকার করেছেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সানজিদা আক্তার রেশমি একটি মুদির দোকান থেকে বাজার করতেন। এক পর্যায়ে দোকানের ব্যবসায়ী শফিউল আলম সওদাগরের সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে।

২৫ জুলাই, ২০২৬
মৌলভীবাজারে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু

মৌলভীবাজারে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে ১৩টি গরু ও একটি মহিষসহ মোট ১৪টি গবাদিপশু মারা গেছে। বুধবার উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রসহ বৃষ্টির সময় চা শ্রমিক পরিবারের মালিকানাধীন ১৩টি গরু এবং পাথরটিলা এলাকার একটি মহিষ বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার