নাগেশ্বরীতে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম প্রকল্পের সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক, শিক্ষিকা, কেয়ারটেকারসহ সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান-পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ।

এ সময় বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি সাইফুর রহমান এবং সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

লিখিত বক্তব্যে বক্তারা বলেন, '১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এটি দেশের ধর্মীয় শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ গঠন এবং নিরক্ষরতা দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দীর্ঘ সময়ে এই প্রকল্পের আওতায় ২ কোটি ১৫ লাখ ৯ হাজার ৯৫০ জন এবং ৭ম পর্যায়ে ১ কোটি ২১ লাখ ৫১ হাজার শিক্ষার্থীকে ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়েছে। বর্তমানে এই প্রকল্পে প্রায় ৭১ হাজার ৯৪৯ জন শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারী নিয়োজিত আছেন, যারা দীর্ঘদিন ধরে স্বল্প সম্মানীতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।'

তারা বলেন, 'এছাড়া শিক্ষক-কর্মচারীরা মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধসহ শিশুদের টিকাদান কর্মসূচি এবং বিভিন্ন বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছেন। অথচ তাদের জীবন আজ চাকরির নিরাপত্তাহীনতা ও অবমূল্যায়নের শিকার হচ্ছে।'

সংবাদ সম্মেলন শেষে তারা স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা