দিনের আলোতেই কেরানীগঞ্জে মাদকের রমরমা বাণিজ্য

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ঢাকার কেরানীগঞ্জে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অভিযোগ রয়েছে, রাতের অন্ধকার নয়, বরং দিনের বেলাতেই বিভিন্ন এলাকায় প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা চলছে।

এতে শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকের ঝুঁকিতে পড়ছেন বলে আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।

সরেজমিন অনুসন্ধানে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর, আমবাগিচা খেলার মাঠ এলাকা, জেলেপাড়া, খালপাড়, নতুন শুভাঢ্যা, কালীগঞ্জ, ইস্পাহানি, চুনকুটিয়া, বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা, বেড়িবাঁধ সড়ক, থানা রোড, জিনজিরা, ভাগনা ও কদমতলীসহ একাধিক এলাকায় মাদক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।

তবে এসব মাদক কোথা থেকে আসছে, কারা এর সঙ্গে জড়িত এবং কোন নেটওয়ার্কের মাধ্যমে তা ছড়িয়ে পড়ছে—এ বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলতে গেলে অনেকেই নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন। তাদের অভিযোগ, মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অতীতে হামলা, সংঘর্ষ ও বিভিন্ন অপরাধমূলক ঘটনার কারণে সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছেন।

কদমতলী এলাকার এক ব্যবসায়ী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, মাদক বিক্রির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তিনি একবার হামলার শিকার হন। এরপর থেকে তিনি এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। তার মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

বুড়িগঙ্গা নদীর পাড়ে ভ্রাম্যমাণ ব্যবসা করা এক ব্যক্তি জানান, প্রায় প্রতিদিনই তাদের চোখের সামনে মাদক কেনাবেচা হতে দেখা যায়। তবে ভয়ের কারণে কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেন না।

এদিকে, সরেজমিনে কয়েকজন সন্দেহভাজন মাদকসেবী ও ক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা দ্রুত স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক বলেন, “মাদক নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে পুলিশের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাদক নির্মূলে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা