ঐক্যবদ্ধ আখাউড়া আহ্বায়ক মোঃ আমজাদ ভূঁইয়ার সভাপতিত্বে ও মূখ্য সমন্বয়ক মোঃ রোবায়েদ ও সিনিয়র সদস্য কে.এম ফখরুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল বিভাগীয় প্রকৌশলী ২ মোঃ আহসান হাবীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ বোরহান উদ্দিন খাঁন,আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী( বিদ্যুৎ ) মোঃ মাহবুবুল আলম,আখাউড়া হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আসয়াদ আল হাবিব, ঐক্যবদ্ধ আখাউড়া সদস্যসচিব মাওলানা ইমরান হোসাইন সহ সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় আখাউড়া প্রেসক্লাব,সাংবাদিক কল্যাণ সোসাইটি,আখাউড়া ব্লাড ফাউন্ডেশন,অতিথি এবং অত্র সংগঠনের সদস্যদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রধান করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে এই সংগঠনটির সদস্যদের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন।