৪ বছরের মেয়ের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শটগান চেয়ে বাবার আবেদন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
‘সন্তান আমার, রাষ্ট্রের নয়’— এমন আবেগঘন বাক্য লিখে নিজের চার বছর বয়সী কন্যাসন্তানের নিরাপত্তার জন্য শটগানের আবেদন করেছেন মাসুদুল ইসলাম নামে বরগুনার এক ব্যক্তি।

গত বৃহস্পতিবার (২১ মে) সালাহউদ্দিন আহমদ বরাবর আবেদনপত্র জমা দেন তিনি।

মাসুদুল ইসলাম আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের বাসিন্দা। আবেদনে তিনি দেশে শিশুদের প্রতি বাড়তে থাকা সহিংসতা, নির্যাতন ও নিরাপত্তাহীনতার প্রসঙ্গ তুলে ধরে নিজের কন্যাসন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, তিনি স্বাধীন বাংলাদেশের একজন বৈধ নাগরিক এবং তার চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সাম্প্রতিক সময়ে শিশুদের প্রতি বর্বরতার নানা ঘটনা এবং এ বিষয়ে রাষ্ট্রের উদাসীনতা দেখে তিনি মানসিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলেও উল্লেখ করেন।

আবেদনে তিনি আরও লেখেন, বিভিন্ন ঘটনার বিশ্লেষণে তার কাছে মনে হয়েছে ‘সন্তান আমার, রাষ্ট্রের নয়’। তাই সন্তানের নিরাপত্তার দায়িত্ব নিজেই নিতে চান এবং বৈধ উপায়ে একটি শটগান তার প্রয়োজন বলে উল্লেখ করেন।

চিঠির শেষে জননিরাপত্তা বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় আনুষঙ্গিক নথিও সংযুক্ত করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।

আবেদনপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে কেবল অস্ত্রের আবেদন নয়, বরং একজন বাবার ভয়, হতাশা এবং রাষ্ট্রীয় নিরাপত্তাব্যবস্থার প্রতি আস্থাহীনতার প্রতিফলন হিসেবে দেখছেন।

মানবাধিকারকর্মী আরিফুর রহমান বলেন, এ ধরনের আবেদন সমাজের অসুস্থ পরিস্থিতির প্রতিচ্ছবি। তার মতে, মানুষ বিচার ও নিরাপত্তাব্যবস্থার ওপর আস্থা হারাতে শুরু করেছে, যা রাষ্ট্রের জন্যও সতর্কবার্তা।

তবে আবেদনকারী মাসুদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। সূত্র: ইত্তেফাক

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা