মুন্সীগঞ্জের গজারিয়ায় জেএমআই ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদায়) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। আজ ১০ জুন সকালে তিনি গজারিয়া থানাধীন ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দীতে অবস্থিত জেএমআই ইন্ডাস্ট্রির উৎপাদন ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে মাননীয় প্রতিমন্ত্রীর সঙ্গে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মো. কামরুজ্জামান এবং জেএমআই ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। ড. জিয়াউদ্দিন হায়দার কারখানার সার্বিক পরিবেশ ও উৎপাদন কার্যক্রমের খোঁজখবর নেন এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে দেশীয় শিল্পপ্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন।
গুরুত্বপূর্ণ এই পরিদর্শন কার্যক্রমে সার্বক্ষণিকভাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সম্মানিত পুলিশ সুপার জনাব মো. মেনহাজুল আলম, পিপিএম।
এ সময় স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ডিডিএলজি মুন্সীগঞ্জ জনাব মৌসুমী মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) জনাব মো. ইমরান আহমেদ, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসি ল্যান্ড এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জসহ প্রশাসনের অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মো. শফিকুল ইসলাম/সদ্য সংবাদ