মানবিক এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া পড়ে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত শতাধিক মানুষকে ৭ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসার কথা চিন্তা করে তারা এই উদ্যোগ গ্রহন করেন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।
মেডিকেল ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এবং তারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল