জামালপুরে দুই ইট ভাটার চিমনি ধ্বংস; পাঁচ লক্ষ টাকা জরিমানা, আটক ২

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জামালপুরে অভিযান পরিচলনা করে দুইটি ইট ভাটার চিমনি ধ্বংস ও পাঁচ লক্ষ টাকা জরিমানাসহ দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের পিঙ্গলহাটি ও গোবিন্দপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত হওয়া ২টি ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকুমার দাস এই অভিযান পরিচালনা করেন। এ সময় গোবিন্দপুর এলাকার জিরন ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা ও ভাটার চিমনি ধ্বংস করা হয়।

এদিকে 'জিরন ব্রিকস' এ অভিযান পরিচালনার সময় ওই ব্রিকসের মালিক বাবুর মা রুজিনা বেগম র‌্যাবের গাড়িতে হামলা করে। তিনি ইট দিয়ে র‌্যাবের গাড়ির কাঁচ ভেঙ্গে ফেলে। পরে তাকে আটক করে পুলিশ। একই সময় সরকারি কাজে বাধা দেওয়ায় মাহফুজ হাসান সুজন নামের আরেক ব্যক্তিকেও আটক করা হয়।

পরে পিঙ্গলহাটি এলাকার যমুনা ব্রিকস অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ব্রিকসের চিমনি ধ্বংস করে দেয় পরিবেশ অধিদপ্তর।

অভিযান শেষে সুকুমার দাস বলেন, 'দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করে একটিকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড এবং চিমনি ভেঙে দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় আরেকটি ইটভাটায় অভিযান চালায়ে মালিক পক্ষের কাউকে না পেয়ে চিমনি ধ্বংস করা হয়েছে। পর্যায়ক্রমে যে অবৈধ ইটভাটা গুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটিতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আইনানুগ ভাবে ব্যবস্থা নেওয়া হবে।'

তবে আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনী প্রক্রিয়া কি হবে এই বিষয়ে সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হয়নি পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকুমার দাস।

অভিযান চলাকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল আলম কুরসি, পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/ফারিয়াজ ফাহিম

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের