রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ের অনুমতি, জাতীয় গ্রিডে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হবে ডিসেম্বরে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
অবশেষে সব পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প-এর প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন লাইসেন্স অনুমোদনের দায়িত্বে থাকা সংস্থাটির নিউক্লিয়ার রেগুলেটরি ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প পরিচালক ড. মাহবুবুর রহমান।

তিনি জানান, আর কোনো সমস্যা নেই এবং কমিশনিংয়ের জন্য জ্বালানি লোডিংয়ের লাইসেন্স দেওয়া হয়েছে। এখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে এবং সে অনুযায়ী কার্যক্রম শুরু হবে।

এর ফলে চলতি এপ্রিলের শেষ দিকে প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সব ধাপ সম্পন্ন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধান হওয়ায় লাইসেন্স প্রদান করা সম্ভব হয়েছে।

এদিকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, অগ্নিনিরাপত্তা-সংক্রান্ত অনুমোদনসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা, সুরক্ষা ও সেফগার্ড নিশ্চিত করে জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।  

প্রসঙ্গত, এর আগে ৭ এপ্রিল উদ্বোধনের পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয় লাইসেন্স না পাওয়ায় জ্বালানি লোডিং কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের