পাহাড়ি ঢল ও টানা বর্ষণে বাড়ছে যমুনা নদীর পানি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
গত পাঁচ দিনে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর পয়েন্টে ১১১ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ১১০ সেন্টিমিটার পানি বেড়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে নদীর পানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

বুধবার সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যমুনা নদী-এর পানি সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে ১৬ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে পানি বিপৎসীমার ৩ দশমিক ৩০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেখানে বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার।

এ পয়েন্টে ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত যথাক্রমে ২১, ২৮, ২০ ও ২৬ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার পানি বেড়ে তা বিপৎসীমার ৩ দশমিক ৮৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে বিপৎসীমা নির্ধারিত ১৪ দশমিক ৮০ মিটার। ২৩ থেকে ২৬ মে পর্যন্ত এ পয়েন্টে যথাক্রমে ২৩, ৩৪, ১৬ ও ২৫ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি রেকর্ড করা হয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, টানা পাঁচদিন ধরে যমুনায় পানি বাড়ছে। আরও দুই থেকে তিনদিন পানি বাড়তে পারে, এরপর কিছুদিন স্থির থেকে পরে পানি কমতে শুরু করবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি