যশোরে ৬ মাসে এইচআইভি শনাক্ত ৩৫, মৃত্যু ৬

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
যশোর জেলায় নতুন করে ৩৫ জন এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়ে এ তথ্য পাওয়া গেছে।

আক্রান্তদের বড় একটি অংশ প্রবাসফেরত ব্যক্তি ও স্থানীয় কলেজশিক্ষার্থী।

বুধবার (১০ জুন) যশোর জেনারেল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত ‘এইচআইভি, মানবাধিকার ও নৈতিক স্বাস্থ্য সাংবাদিকতা’ বিষয়ক ওরিয়েন্টেশন শেষে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তারা (আরএমও) এ তথ্য জানান। স্থানীয় ও জাতীয় পর্যায়ে মেডিকেল বিটে কর্মরত সাংবাদিকদের জন্য এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

ওরিয়েন্টেশনে জানানো হয়, যশোরে আশঙ্কাজনক হারে এইচআইভি সংক্রমণ বাড়ছে। তরুণ প্রজন্ম ও প্রবাসীদের মধ্যে সংক্রমণের হার বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ডা. একেএম রাফিদ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. হাবিবা সুলতানা ফোয়ারা, এইচআইভি প্রোগ্রামের সমন্বয়কারী ডা. কানিজ ফাতেমা অ্যানিসসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচকরা বলেন, এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের মানবাধিকার রক্ষা এবং নৈতিকতা বজায় রেখে স্বাস্থ্য সাংবাদিকতা পরিচালনা করা এখন সময়ের দাবি। আক্রান্তদের প্রতি সামাজিক বৈষম্য দূর করতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সঠিক তথ্য প্রচার এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসার মাধ্যমে এই সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে যশোর জেনারেল হাসপাতালের অন্যান্য চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন শেষে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আহসান কবির বাপ্পি জানান, চলতি বছরের ৫ জুন পর্যন্ত নতুন শনাক্ত হওয়া ৩৫ জনের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮ জন বিভিন্ন দেশ থেকে ফেরা প্রবাসী, ৫ জন যশোরের বিভিন্ন কলেজের শিক্ষার্থী, ১০ জন সমকামী এবং ৬ জন সাধারণ জনগোষ্ঠীর সদস্য।

এ সময় ১ হাজার ২০০ জনেরও বেশি ব্যক্তির রক্ত পরীক্ষা করা হয়। আক্রান্তদের সবার বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর তুলনায় সাধারণ মানুষের মধ্যে আক্রান্তের হার দিন দিন বাড়ছে। এখনই কার্যকর কাউন্সেলিং ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার না করা হলে সংক্রমণের হার আরও বৃদ্ধি পেতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির