কুয়াকাটা উপকূলে ভেসে এলো ৪৫ ফুট দৈর্ঘ্যের বিরল বেলিন তিমি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে বঙ্গোপসাগরে প্রায় ৪৫ ফুট দৈর্ঘ্যের একটি বেলিন প্রজাতির তিমি ভেসে এসেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে প্রায় ২ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে তিমিটিকে দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা স্পিডবোটে ঘটনাস্থলে গিয়ে তিমিটির উপস্থিতি নিশ্চিত করেন।

উপরা’র আহ্বায়ক কে এম বাচ্চু জানান, তিমিটির শরীরের ওপরের অংশের চামড়া খসে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পাঁচ থেকে ছয় দিন আগে মারা গেছে। সমুদ্রের স্রোতের কারণে তিমিটি তীরে পৌঁছাতে আরও কিছু সময় লাগতে পারে বলেও তিনি জানান।

এদিকে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারাও ঘটনাস্থলের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বিষয়টি বন বিভাগ অবগত রয়েছে। ইতোমধ্যে বিট কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, কুয়াকাটা উপকূলে এত বড় আকৃতির তিমি ভেসে আসার ঘটনা খুবই বিরল। ফলে ঘটনাটি ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা