জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনার মামলায় ২৪২ আসামি
সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলা ও অবকাঠামো ধ্বংসের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় আলোচিত মো. ইয়াসিনসহ ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও প্রায় ২০০ জনকে। মঙ্গলবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম। এর আগে সোমবার রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ জানায়, মামলায় গ্রেপ্তার পাঁচজনসহ মোট ৪২ জনের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর সংঘবদ্ধ সশস্ত্র হামলা, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি ক্ষতিসাধন এবং বিস্ফোরক আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন
২৭ অক্টোবর, ২০২৬
জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল
২৬ অক্টোবর, ২০২৬
লালমনিরহাটে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার
২৬ অক্টোবর, ২০২৬
পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদ্যাপন
২৬ অক্টোবর, ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে যাত্রীকে মারধর করে ছিনতাই, আটক ১
২৬ অক্টোবর, ২০২৬
-
অসুস্থ বাবার ভরণপোষণ দেন না তাশরীফ
-
কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন
-
কুবি শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
-
পশ্চিমবঙ্গে ‘পানি’ ও আম্মা’ বলা যাবে না: শুভেন্দু অধিকারী
-
ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি
-
জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল
-
‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
-
লালমনিরহাটে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার
-
পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদ্যাপন
-
বাইকসহ সব মোটরযানের মালিকদের জন্য সুখবর, শেষ সময় বৃহস্পতিবার