টিসিবির চাল ও ফ্যামিলি কার্ডসহ জামায়াত নেতা আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পটুয়াখালীর বাউফল উপজেলায় টিসিবির চাল ও একাধিক স্মার্ট ফ্যামিলি কার্ড নিজ বাড়িতে তোলার সময় জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরে উদ্ধার হওয়া চাল ও কার্ড গ্রাম পুলিশের জিম্মায় দেওয়া হয়। তবে ঘটনাকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন অভিযুক্ত নেতা।

সোমবার (২৫ মে) রাত ১০টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক সাকিল শিকদার স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কয়েকটি বস্তাভর্তি চাল সাকিল শিকদারের বাড়িতে তোলা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী সেখানে গিয়ে প্রায় ২৪০ কেজি টিসিবির চাল এবং ২৪ জন সুবিধাভোগীর স্মার্ট ফ্যামিলি কার্ড উদ্ধার করেন। পরে খবর পেয়ে গ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাল ও কার্ড জব্দ করে।

এলাকাবাসীর অভিযোগ, টিসিবির পণ্য সাধারণত দিনের বেলায় বিতরণ করা হয়। সে ক্ষেত্রে গভীর রাতে এসব চাল একত্রে এনে ব্যক্তিগত বাড়িতে রাখার বিষয়টি রহস্যজনক।

তবে এই অভিযোগ অস্বীকার করে সাকিল শিকদার জানান,  তার ছোট ভাই রাজিব দীর্ঘদিন ধরে টিসিবির সুবিধাভোগীদের পণ্য কিনে দিতে সহায়তা করে আসছেন। বিনিময়ে প্রতিজনের কাছ থেকে ৩০ টাকা করে পারিশ্রমিক পান তিনি।

তিনি বলেন, 'সোমবার ২৪ জনের পণ্য সংগ্রহ করে প্রথম চালান বাড়িতে তোলার সময় স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী পরিকল্পিতভাবে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে।'

রাতে চাল বাসায় রাখার কারণ হিসেবে তিনি বলেন, 'দিনের বেলায় সুবিধাভোগীরা এসে তাদের চাল নিয়ে যাওয়ার কথা ছিল। নিরাপত্তার স্বার্থেই সাময়িকভাবে সেগুলো বাড়িতে রাখা হয়েছিল।'

ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও অভিযোগ করেন তিনি। সাকিল শিকদার জানান, সম্প্রতি স্থানীয় একটি বিরোধকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জামায়াতের কর্মীদের দ্বন্দ্ব তৈরি হয়। এর জের ধরেই তাকে হয়রানির চেষ্টা চলছে।

এদিকে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু দাউদও দাবি করেন, স্থানীয় বিরোধের জেরে বিএনপির নেতাকর্মীরা এ ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছেন।

তবে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা