শিক্ষার্থীর বাসায় গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ার একটি বাড়ি থেকে মরিয়ম বেগম (৫০) নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত মরিয়ম বেগম নামোশংকরবাটি উজ্জ্বলপাড়ার বাসিন্দা। তাঁর স্বামীর নাম মোসাদ্দেক হোসেন ওরফে আবুল কালাম। তিনি বিভিন্ন বাসায় গিয়ে শিক্ষার্থীদের পড়াতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বেগম রুবেল নামে এক ব্যক্তির বাড়িতে তাঁর মেয়েকে পড়াতে যান মরিয়ম বেগম। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ মঙ্গলবার সকালে ওই বাড়িতে অভিযান চালায়। সেখানে বস্তাবন্দী অবস্থায় মরিয়ম বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। এলাকাবাসীর অভিযোগ, ওই বাড়ির সুমি নামে এক নারীর বিরুদ্ধে এর আগেও জুসের সঙ্গে কিছু মিশিয়ে মানুষকে অজ্ঞান করে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

নিহতের স্বামী আবুল কালাম জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রীর সঙ্গে তাঁর শেষ কথা হয়। তখন মরিয়ম বেগম তাঁকে বলেছিলেন, “বাড়ি আসছি, এসে রান্না করব।” কিন্তু এরপর আর তিনি বাড়ি ফেরেননি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মরদেহের মাথা ও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া কানের দুল ছিঁড়ে নেওয়ার আলামতও রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমি, রুবেল ও দীপক নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা