সিরাজগঞ্জে টেন্ডারে অংশ নিতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলার শিকার ইজারাদার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গণপিটুনির শিকার হয়েছেন সোহেল মোল্লা (৫০) নামে এক ইজারাদার। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (১৭ মে) বিকেলে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। আহত সোহেল মোল্লা বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আগামী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাটের উন্মুক্ত ডাক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিকেল ৩টার দিকে হাটের ইজারায় অংশ নিতে ইউএনও কার্যালয়ে প্রবেশ করেন সোহেল মোল্লা। তিনি হলরুমে অবস্থানকালে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনী আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম আজম এবং বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলতাফ হাজীর উপস্থিতিতে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে তৃতীয় তলার হলরুম থেকে তুলে নিয়ে মারধর করতে করতে নিচে নামিয়ে আনেন বলে অভিযোগ উঠেছে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে আহত সোহেল মোল্লা বলেন, “ইজারায় অংশ না নেওয়ার জন্য আমাকে আগেই বেলকুচি বিএনপির নেতারা হুমকি দিয়ে আসছিলেন। দুপুরে আমি ইউএনও কার্যালয়ের হলরুমে অবস্থান করছিলাম। এ সময় বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রহিস ব্যাপারী, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম এবং এনায়েতপুর থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলাম সোহাগের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আমার ওপর হামলা চালায়। আমাকে তৃতীয় তলা থেকে মারতে মারতে নিচতলায় নিয়ে আসে।”

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। যারা হামলা করেছে তাদের কাউকে পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আহত সোহেল মোল্লা অভিযোগ দাখিল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান বলেন, “আমি জেলা প্রশাসকের কার্যালয়ে সভায় আছি। হামলার ঘটনা সম্পর্কে অবগত হয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা