সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাতী এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকালে চণ্ডিদাসগাতী ব্রিজের নিচে পানিতে লাশটি ভাসতে দেখা যায়। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
চণ্ডিদাসগাতী ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রুহুল আমিন সজল বলেন, সকালে স্থানীয়রা চণ্ডিদাসগাতী ব্রিজের নিচে পানিতে লাশটি ভাসতে দেখে। পরে লাশটি তীরে আনলে দেখা যায়, এটি এক বৃদ্ধ ব্যক্তির মরদেহ। এরপর পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময়ে অজ্ঞাত ব্যক্তিকে এখানে ফেলে দেওয়া হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রোফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ শনাক্তের কাজ করা হচ্ছে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এদিকে দেশে চলমান একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।