বোরহানউদ্দিনে বাজারে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের গফুরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে বাজারটির ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে অন্তত সাতটি দোকান পুড়ে গেছে। এতে কয়েকজন ব্যবসায়ী ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের বেল্লাল ভ্যারাইটিজ স্টোর, নজরুল ফাস্ট ফুড, সোহেল ফার্মেসী, নিজাম খলিফার কাপড়ের দোকান, হাসান মালের হোটেল ও আহসান উল্লাহর মুদি দোকানসহ মোট সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বেল্লাল কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'রাত ২টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই। পরে ভোরে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি আমার দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। দোকানে নগদ টাকা, সার-কীটনাশক, বিকাশের সিম, গ্যাস সিলিন্ডারসহ বিপুল পরিমাণ মালামাল ছিল। কিছুই বের করতে পারিনি। সব মিলিয়ে আমার প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।'

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, বেল্লাল দীর্ঘদিন ধরে সততা ও পরিশ্রমের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর ছোট দোকানটিকে ধীরে ধীরে বড় ব্যবসায় পরিণত করেছিলেন তিনি। আগুনে তার দোকান পুড়ে যাওয়ায় বাজারজুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

ঘটনার পর পোড়া দোকানের সামনে দাঁড়িয়ে অনেক ব্যবসায়ীকে চোখের পানি ফেলতে দেখা গেছে। তাদের দাবি, এসব দোকানই ছিল কয়েকটি পরিবারের একমাত্র আয়ের উৎস। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বোরহানউদ্দিন ইউনিটের সিনিয়র ফায়ার ফাইটার মো. সিদ্দিকুর রহমান বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। আগুনে পাঁচটি দোকান পুরোপুরি এবং দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।'

এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকার, প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। স্থানীয়রাও দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

সদ্য সংবাদ/আশরাফুল ইসলাম সোহেল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল