ডিবি পরিচয়ে যুবশক্তি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলার আসামি যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে ডিবি পুলিশের পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার দিকে যশোরের একটি ক্লিনিক থেকে তাকে নিয়ে যাওয়া হয়।

স্বজনরা জানান, অসুস্থ বাবার চিকিৎসার জন্য যশোরের জনতা ক্লিনিকে অবস্থান করছিলেন অয়ন রহমান খান। এ সময় নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাকে সঙ্গে করে নিয়ে যান। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি পরিবারের সদস্যরা।

অয়নের বোন জেরিন আখি বলেন, 'রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় এবং আমার ভাইকে ক্লিনিক থেকে নিয়ে যায়।'

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় অয়ন রহমান খানকেও আসামি করা হয়।

এ ঘটনায় এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা অভিযোগ করে বলেন, 'মিথ্যা মামলায় নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ আমাদের দায়ের করা মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।'

বর্তমান সরকারের আচরণে পুরনো আওয়ামী লীগ সরকারের ধাঁচের প্রতিফলন দেখা যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি