আখাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষিযন্ত্র বিতরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে উপজেলা পরিষদের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

২০২৫–২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে বাস্তবায়নাধীন ‘টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের সদস্যদের মধ্যে এ কৃষিযন্ত্র বিতরণ করা হয়।

বিতরণকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে ধান কর্তনযন্ত্র (রিপার) ৪টি, এলএলপি (জমিতে পানি দেওয়ার যন্ত্র) ৫ সেট ও ফিতা টি-পাইপ, ২টি ভুট্টা মাড়াইযন্ত্র এবং ১২টি হ্যান্ড স্প্রেয়ার। ৭টি গ্রুপের মধ্যে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়।

উপজেলা ইউএনও তাপসী রাবেয়া বলেন, বর্তমান সরকার কৃষির আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে উন্নত কৃষিযন্ত্রের ব্যবহার বাড়ানো হচ্ছে। তিনি কৃষকদের যথাযথভাবে এসব যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে উদ্বুদ্ধ করতেই প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের ডিজিটাল কৃষিযন্ত্র বিতরণ করা হচ্ছে। এর ফলে কৃষকদের সময় ও শ্রম—দুটোই সাশ্রয় হবে এবং কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, বিএনপি নেতা মো. মন্তাজ মিয়া, বিএনপি নেতা ইয়ার হোসেন, শফিকুল আলম তোরান, দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েত আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আমিনুল ইসলাম সুমন, উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলেক হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলামসহ উপকারভোগী কৃষক-কৃষাণী, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে অতিথিরা কৃষকদের হাতে বিভিন্ন কৃষিযন্ত্র তুলে দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা