ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যু ঘিরে চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দীর্ঘ সময় মরদেহ আটকে রেখে মৃত রোগীর ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে।

শনিবার (১৩ জুন) দুপুর আড়াইটার দিকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ ছিল। কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।

রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, নগরীর জুম্মাপাড়া এলাকার নূর নাহার বেগমকে শনিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। ভর্তির কিছু সময় পরই তার মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন তার ছোট ছেলে রিফাত হোসেন। একপর্যায়ে চিকিৎসকদের সঙ্গে স্বজনদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় দুই চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে মৃত রোগীর ছেলে রিফাত হোসেনের বিরুদ্ধে। ইন্টার্ন চিকিৎসক নাইম বকশী ও ইনডোর মেডিকেল অফিসার ডা. রাকিব হাসান মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়। পরে চিকিৎসককে মারধরের বিচারের দাবিতে ওই দিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে দুপুর ১টার দিকে তা পুনরায় চালু হয়। এ সময় অভিযুক্ত রিফাত হোসেনকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে এনে চিকিৎসকদের কাছে ক্ষমা চাইতে বলা হয় বলে জানা যায়।

অন্যদিকে স্বজনদের অভিযোগ, গুরুতর অসুস্থ অবস্থায় নূর নাহার বেগমকে ভর্তি করা হলেও সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়। মায়ের মৃত্যু মেনে নিতে না পেরে তর্কে জড়ান ছেলে রিফাত হোসেন, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। তাদের অভিযোগ, মৃত্যুর পর মরদেহ আইসিইউতে রাখা হয় এবং পরিবারের সদস্যদের দেখতেও দেওয়া হয়নি। পরে মরদেহ অ্যাম্বুলেন্সে তুলে বাড়ি নেওয়ার প্রস্তুতির সময় কয়েকজন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থী বাধা দেন। একপর্যায়ে মরদেহ নামিয়ে হাসপাতাল মর্গে রাখা হয় বলেও অভিযোগ করেন তারা।

এরপর মরদেহ হস্তান্তরের দাবিতে দুপুরে রোগীর স্বজনরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন।

মৃতের ছেলে নুরুজ্জামান রিন্টু সাংবাদিকদের বলেন, ‘আমার মা ভোরে মারা গেছেন, অথচ আমরা দুপুর পর্যন্ত তার মুখও দেখতে পারিনি। লাশ অ্যাম্বুলেন্স থেকে নিয়ে মর্গে রাখা হয়। আমরা বারবার ক্ষমা চেয়েও মরদেহ পাইনি।’

পরে দুপুর ২টার দিকে পরিচালকের কার্যালয়ে অবস্থানরত অভিযুক্ত রিফাত হোসেনকে দেখতে পেয়ে সেখানে জড়ো হন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। তারা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাকে কান ধরে ওঠবস করানোর দাবি জানান। পরে পরিচালকের কার্যালয়ের ভেতরে তাকে কান ধরে ওঠবস করানোর পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তবে মরদেহ আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছেন ইন্টার্ন চিকিৎসক ডা. মোহাম্মদ আসিফ। তিনি বলেন, চিকিৎসকদের ওপর হামলার ঘটনার বিচার দাবিতে তারা আন্দোলন করেছেন, তবে কোনো মরদেহ আটকে রাখা হয়নি।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা পাওয়া গেছে, যা অমানবিক। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় মরদেহ মরচুয়ারিতে রাখা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযোগ দাখিল করে এজাহার দেওয়া হবে। অভিযুক্তকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম নাজমুল কাদের বলেন, এখনো এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা