আনোয়ারায় মাদরাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় গ্রেফতার ১

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
আনোয়ারায় থানায় তৃতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মো. ফারুক (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ফারুক আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা হাড়িয়া পাড়া এলাকার বাসিন্দা।

সোমবার (১ জুন) ভোরে রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ফারুককে রাউজান থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। একইসঙ্গে অন্য আসামিদের সংশ্লিষ্টতা সম্পর্কেও তথ্য দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকালে ভুক্তভোগী শিশুটি খালার বাড়িতে বেড়াতে যায়। রাতে খালাতো বোনের বাড়িতে যাওয়ার পথে স্থানীয় একটি মুদি দোকানের সামনে থেকে প্রধান আসামি আবু তাহের (৪২) তাকে জোর করে দোকানের ভেতরে নিয়ে যায়।সেখানে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘ সময় ধরে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।

এজাহারে আরও বলা হয়, পরে শিশুটিকে পাশের একটি বিলে নিয়ে গিয়ে অন্য আসামিরা পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে না বলার হুমকি দিয়ে তাকে সেখানে ফেলে রেখে চলে যায় তারা।

এ ব্যাপারে  আনোয়ারা সার্কেল এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন,  দীর্ঘ প্রচেষ্টার পর মামলার অন্যতম একজন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল