১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, শেষমেশ গ্রেপ্তার যুগল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১০২ তলা বিশিষ্ট ঐতিহাসিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অ্যান্টেনা টাওয়ারে অনুমতি ছাড়া উঠে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনায় এক রুশ যুগলকে গ্রেপ্তার করে               ছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুখোশ পরিহিত ওই যুগল ভবনের অ্যান্টেনা মাস্টে উঠে যান। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সর্বোচ্চ অংশের উচ্চতা প্রায় ৪৪৫ মিটার (১,৪৬০ ফুট)। সেখানে পৌঁছে যুবকটি তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন। পরে তরুণীকে মোবাইল ফোনে বাগদানের আংটির ছবি তুলতেও দেখা যায়।

এ সময় তারা একটি কালো ব্যানারও প্রদর্শন করেন। ব্যানারটিতে লেখা ছিল, “যখন ভালোবাসার শক্তি ক্ষমতার প্রতি ভালোবাসাকে পরাজিত করে, তখনই পৃথিবী শান্তিকে চিনতে পারে।”

ঘটনার সময় নিউইয়র্ক পুলিশ বিভাগের একটি হেলিকপ্টার আকাশ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে যুগলটি ধাতব রেলিং ধরে নিচে নেমে ওয়াচ ডেকে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করেন।

১০২ তলা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের জনসাধারণের জন্য উন্মুক্ত অংশেরও অনেক ওপরে অবস্থিত অ্যান্টেনা টাওয়ারে তারা কীভাবে পৌঁছালেন, তা এখনো স্পষ্ট নয়। পুলিশের বডি-ক্যামেরার ফুটেজে দেখা গেছে, তাদের নিচে নামিয়ে আনতে এক পুলিশ কর্মকর্তাকে অ্যান্টেনার দিকে পাঠানো হয়।

ফুটেজে মই বেয়ে ওপরে উঠতে থাকা ওই কর্মকর্তাকে বলতে শোনা যায়, “আপনারা কী করছেন?” তবে বাতাসের তীব্র শব্দের কারণে যুগলের জবাব স্পষ্ট শোনা যায়নি। পরে তিনি তাদের উদ্দেশে বলেন, “ঠিক আছে, আপনারা এখানে থাকতে পারবেন না।”

গ্রেপ্তার হওয়া দুজন হলেন রাশিয়ার নাগরিক ভানিয়া বেয়ারকুস ও অ্যাঞ্জেলা নিকোলাউ। তারা ২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত প্রামাণ্যচিত্র Skywalkers: A Love Story-তেও ছিলেন। সেখানে শহরের উঁচু ভবনে ওঠার ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে অংশ নিতে দেখা যায় তাদের।

কর্তৃপক্ষ জানিয়েছে, এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অ্যান্টেনা টাওয়ারে অবৈধ অনুপ্রবেশ এবং নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

সূত্র: আল জাজিরা ও আনাদোলু এজেন্সি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী