টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরে হাঁটুসমান পানি, কোটি টাকার ক্ষতি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
টানা দুই দিনের ভারী বর্ষণে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্দরের বিভিন্ন শেড, ইয়ার্ড ও অভ্যন্তরীণ সড়ক হাঁটুসমান পানিতে তলিয়ে যাওয়ায় আমদানিকৃত কোটি কোটি টাকার পণ্য ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন আমদানিকারক ও বন্দর ব্যবহারকারীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষায় একই ধরনের দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। স্থায়ী সমাধানের পরিবর্তে শ্যালো ও পাওয়ার পাম্প দিয়ে পানি অপসারণ করেই দায়িত্ব শেষ করছে বন্দর কর্তৃপক্ষ।

শনিবার (১১ জুলাই) সরেজমিনে দেখা যায়, বন্দরের ৩ নম্বর গেটসংলগ্ন ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর শেডসহ একাধিক গুদামে হাঁটুসমান পানি জমে রয়েছে। সবচেয়ে বেশি পানি প্রবেশ করেছে ৯ নম্বর শেডে। সেখানে নিচের সারিতে রাখা বিপুল পরিমাণ পণ্য পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পণ্যের মধ্যে রয়েছে বন্ড সুবিধায় আমদানিকৃত বিভিন্ন শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাকশিল্পের পণ্য, কাপড়, খাদ্যপণ্য, রাসায়নিক দ্রব্যসহ বিভিন্ন ধরনের মালামাল।

কয়েকটি শেড তালাবদ্ধ থাকায় তাৎক্ষণিকভাবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরের অধিকাংশ ড্রেন দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারেনি। ফলে অতিরিক্ত পানি শেডের ভেতরে ঢুকে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত দুই দিন ধরে পাওয়ার পাম্প ও শ্যালো মেশিন দিয়ে পানি অপসারণের কাজ চলছে। শনিবার ভারী বৃষ্টি না হওয়ায় কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে।

আমদানিকারক আল মামুন বলেন, সামান্য বৃষ্টিতেই বেনাপোল বন্দর পানিতে তলিয়ে যায়। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে থাকে। ড্রেনেজ ব্যবস্থার অভাবে প্রতি বর্ষায় কোটি কোটি টাকার পণ্য নষ্ট হলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কোনো ক্ষতিপূরণ পান না।

বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি কামাল উদ্দিন শিমুল বলেন, স্থানীয় বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ড্রেনেজ সমস্যাসহ বিভিন্ন অব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রায় শতাধিক আমদানিকারক বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সিনিয়র সহসভাপতি আমিনুল হক বলেন, প্রতি বছর একই চিত্রের পুনরাবৃত্তি হচ্ছে। কোটি কোটি টাকার পণ্য নষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথাযথ ক্ষতিপূরণ এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন এবং উপপরিচালক রুহুল আমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

তবে বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক কাজী রতন বলেন, টানা ভারী বৃষ্টির কারণে কয়েকটি শেডে পানি প্রবেশ করেছে এবং কিছু পণ্য ভিজে গেছে। পাওয়ার পাম্পের মাধ্যমে দ্রুত পানি অপসারণের কাজ চলছে। অবিরাম বৃষ্টির কারণে সমস্যা কিছুটা বেড়েছে, তবে বৃষ্টি কমলে পরিস্থিতির উন্নতি হবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প