সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন লিওনেল মেসি

স
সদ্য সংবাদ ডেস্ক
১ অক্টোবর, ২০২৬ ১৫:৪৯:২২
ছবি: সংগৃহীত

ফুটবল ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত ও দলীয় সাফল্যের পর এবার ভিন্ন এক স্বীকৃতি পেতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাকে সম্মানসূচক ডক্টর অব হোনোরিস কসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় (UBA)।

বিশ্ববিদ্যালয়টির সুপিরিয়র কাউন্সিল সর্বসম্মতভাবে এই সম্মাননা অনুমোদন করেছে। UBA জানিয়েছে, মেসির দীর্ঘ ক্যারিয়ার, অধ্যবসায়, বিনয় এবং আর্জেন্টিনার প্রতিনিধিত্বের ক্ষেত্রে তার ভূমিকার স্বীকৃতি হিসেবেই দেওয়া হচ্ছে এই সম্মান।

আগামী ৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে মেসির হাতে তুলে দেওয়ার কথা রয়েছে ডক্টরেটের এই সম্মাননা। তবে দিনটি শুধু পুরস্কার গ্রহণের কারণে নয়, আরও একটি কারণে বিশেষ হয়ে উঠতে যাচ্ছে তার জন্য।

ওই দিন বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী উপস্থিতির জন্য মাঠে নামার কথা রয়েছে মেসির। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর এটিই হতে পারে দেশের হয়ে তার শেষ ম্যাচ।

মেসিকে সম্মানিত করার ক্ষেত্রে শুধু তার ফুটবল পরিসংখ্যান বিবেচনায় নেয়নি UBA। বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্দো গেলপি তাকে আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন প্রতিনিধি হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে মেসির বিনয় ও অধ্যবসায়ের বিষয়টিও তুলে ধরেছেন তিনি।

আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক অধ্যায়ও দীর্ঘ সাফল্যে ভরা। ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফাইনালিসিমা ও বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকায় শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

এবার দেশের জার্সিতে সম্ভাব্য শেষ উপস্থিতির কয়েক ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মানসূচক স্বীকৃতি পাওয়ার মধ্য দিয়ে মেসির ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে একেবারেই ভিন্ন ধরনের আরেকটি অধ্যায়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার