বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান

স
সদ্য সংবাদ ডেস্ক
১ অক্টোবর, ২০২৬ ১২:০৮:৩৬
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে স্বর্ণপদকের লড়াইয়ে ওঠা হলো না বাংলাদেশের। প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে টুর্নামেন্টের ফাইনাল থেকে ছিটকে গেছে লিটন দাসের দল। তবে ব্রোঞ্জ জয়ের সুযোগ এখনো রয়েছে বাংলাদেশের সামনে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাপানের নিশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। পরে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ১৩ ওভারে নামিয়ে আনা হয়।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। পাকিস্তানের স্পিনারদের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২১ রানেই তিন ব্যাটারকে হারায় দল। তানজিদ হাসান তামিম ১৭ রান করে ফিরলেও পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক লিটন দাস দ্রুত সাজঘরে ফেরেন।

এরপর সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু ১৯ রানে তার বিদায়ের পর ৪৫ রানেই বাংলাদেশের চার উইকেট পড়ে যায়।

সেখান থেকে দলের রান বাড়ানোর দায়িত্ব নেন তাওহিদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৩০ বলে আসে ৫৩ রান। হৃদয় একাই ২৫ বলে ৪২ রানের কার্যকর ইনিংস খেলেন। তবে শেষ দিকে সুফিয়ান মুকিমের বলে পরপর দুই ব্যাটার ফিরে গেলে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

শেষ পর্যন্ত শেখ মাহেদীর কিছু গুরুত্বপূর্ণ বাউন্ডারিতে ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে সুফিয়ান মুকিম ২৬ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন।

জয়ের জন্য ১১২ রানের লক্ষ্য নিয়ে পাকিস্তানও শুরুতে স্বস্তিতে ছিল না। ৫৩ রানের মধ্যেই তাদের চার ব্যাটারকে ফিরিয়ে ম্যাচে উত্তেজনা তৈরি করেন বাংলাদেশের বোলাররা। সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব ও উসমান খানকে দ্রুত ফেরানোয় পাকিস্তান চাপে পড়ে।

তবে এরপর আর সুযোগ দেয়নি পাকিস্তান। আবদুল সামাদ ও হাসান নওয়াজ মিলে দায়িত্ব নেন। পঞ্চম উইকেটে তাদের ৫৯ রানের অপরাজিত জুটি বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। মাত্র ১৫ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন সামাদ। অন্যদিকে হাসান নওয়াজ ২২ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।

শেষ পর্যন্ত ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে সেমিফাইনাল জিতে নেয় পাকিস্তান। ফলে এশিয়ান গেমসের ফাইনালে জায়গা করে নেয় তারা।

ফাইনালে উঠতে না পারলেও বাংলাদেশের সামনে পদক জয়ের আরেকটি সুযোগ রয়েছে। আগামী শনিবার (৩ অক্টোবর) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রোঞ্জ পদকের জন্য মাঠে নামবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৩ ওভারে ১১১/৭ - হৃদয় ৪২, সাইফ ১৯, তানজিদ ১৭; সুফিয়ান ৩/২৬।

পাকিস্তান: ১১.৩ ওভারে ১১২/৪ - সামাদ ৩০*, হাসান নওয়াজ ২৭*; মাহেদী ১/১৭, মুস্তাফিজ ১/৪১।

ফলাফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী।

সদ্য সংবাদ/এসএস

খেলাধুলা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার