বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১ অক্টোবর, ২০২৬ ১৮:৩৩:৫১
ছবি: সংগৃহীত

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগের কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন শেষে স্থানীয়দের সঙ্গে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বিএনপিকে দেশের মানুষ দায়িত্ব দিয়েছে। সরকারের পক্ষ থেকে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সবার জন্য সমান আইন নিশ্চিত করার চেষ্টা করা হবে। একইসঙ্গে কিছু রাজনৈতিক দল বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

বক্তব্যে তিনি একটি ‘গুপ্ত দল’-এর কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন। প্রধানমন্ত্রীর দাবি, ওই দলটি জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।

উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন কর্মসূচির মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন। খাল ও নদী পুনঃখনন, নদী ড্রেজিং, কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগও সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এরই অংশ হিসেবে ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজ শুরু হয়েছে। প্রায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পটির আওতায় নদী ও জলাধার পুনঃখনন, বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়িত হলে ফেনীর এ অঞ্চলের প্রায় সাড়ে চার লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে কৃষি উৎপাদনের সুযোগ তৈরি হবে এবং বছরে প্রায় এক লাখ মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি ও স্থানীয় জনজীবনে দীর্ঘমেয়াদি সুফল আনাই প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার