শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে শূন্যে তুলে আছাড়, সিরাজদিখানে গ্রেপ্তার ১

ম
মুন্সিগঞ্জ প্রতিনিধি
১ অক্টোবর, ২০২৬ ২৩:৪০:১৫

মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শূন্যে তুলে পরপর তিনবার মেঝেতে আছাড় দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে মো. নাহিদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী মো. হাবিব ভূঁইয়া (১২) ও আতিকুর রহমানের (১২) মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসার জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিশ্বজিত ঘোষ পরদিন (১ অক্টোবর) উভয় পক্ষের অভিভাবকদের বিদ্যালয়ে আসার অনুরোধ জানান।

তবে অধ্যক্ষের নির্দেশনা উপেক্ষা করে আতিকুর রহমানের মামাতো ভাই মো. নাহিদ (৩৫) বিদ্যালয়ের পশ্চিম পাশের ভবনের ৩০২ নম্বর শ্রেণিকক্ষে প্রবেশ করেন। সেখানে তিনি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হাবিব ভূঁইয়াকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে তাকে শূন্যে তুলে পরপর তিনবার মেঝেতে আছাড় দেন।

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে নির্যাতনের এ ঘটনা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি জানার পর বিদ্যালয় কর্তৃপক্ষ সিরাজদিখান থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নাহিদকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার নাহিদ সিরাজদিখান থানার পূর্ব রাজদিয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

সিরাজদিখান থানা-পুলিশ জানিয়েছে, শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় প্রচলিত আইনে মামলা করা হয়েছে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার