ভারতীয় নাগরিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলা, ৭ দিনের রিমান্ডে

স
সদ্য সংবাদ ডেস্ক
২ অক্টোবর, ২০২৬ ০০:৪২:৩৩
ছবি: সংগৃহীত

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে ঢাকায় গ্রেপ্তার হওয়া ভারতের এক নাগরিকের বিরুদ্ধে এবার অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। রবিউল ইসলাম (৪৪) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, বিদেশি একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মেজবা উদ্দিন। মামলার পর রবিউলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুহাম্মদ শামসুদ দোহা সুমন।

এর আগে গত ২২ সেপ্টেম্বর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রবিউলকে গ্রেপ্তার করা হয়। এরপর ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

মামলার এজাহারে বলা হয়েছে, রবিউল ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও তাঁর পাসপোর্টে জন্মস্থান হিসেবে সৌদি আরবের রিয়াদের নাম রয়েছে।

ডিবি পরিদর্শক মেজবা উদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদে রবিউল জানিয়েছেন, গত ১০ থেকে ১২ বছরে তিনি একাধিকবার বাংলাদেশে এসেছেন। প্রতিবারই পর্যটন কিংবা ব্যবসায়িক ভিসা ব্যবহার করে দেশে প্রবেশ করেছেন। তবে তাঁর বেশির ভাগ ভ্রমণই ছিল পর্যটন ভিসায়।

তদন্তসংশ্লিষ্টদের অভিযোগ, ব্যবসায়িক কর্মকাণ্ডকে আড়াল হিসেবে ব্যবহার করে রবিউল গুপ্তচরবৃত্তিতে যুক্ত ছিলেন। বিদেশি একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে সেখানে পাঠাতেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

তদন্তকারীরা জানান, গত ১৪ সেপ্টেম্বর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন রবিউল। এরপর ২২ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তিনি দেশে অবস্থান করেন।

ডিবির ভাষ্য অনুযায়ী, রবিউল গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, নিষিদ্ধ এলাকা এবং স্পর্শকাতর সরকারি নথি ও তথ্যের ছবি ধারণ করে বিদেশি একটি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানোর চেষ্টা করেছিলেন।

তদন্তে তাঁর পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের জন্মতারিখের সঙ্গে পাসপোর্টে উল্লেখ করা জন্মতারিখের অসঙ্গতিও পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের সময় তাঁর দেওয়া বিভিন্ন উত্তরও অসংলগ্ন ছিল বলে তাঁদের দাবি। এ ছাড়া বারবার বাংলাদেশে আসার নির্দিষ্ট কারণ সম্পর্কেও তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। সূত্র: দ্য ডেইলি স্টার

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার