ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান

স
সদ্য সংবাদ ডেস্ক
২ অক্টোবর, ২০২৬ ০০:২৫:১০
ছবি: সংগৃহীত

ইরানকে দুর্বল বা নতজানু করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে পরিত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথ তেহরান বন্ধ করেনি বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উদ্যোক্তা ও অর্থনৈতিক খাতের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন পেজেশকিয়ান। তাঁর বক্তব্যের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

পেজেশকিয়ান বলেন, মর্যাদা ও গর্বের সঙ্গে ইরানি জনগণের অধিকার রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। সংলাপের পথ থেকে ইরান কখনো সরে যায়নি এবং ভবিষ্যতেও সরে যাবে না। তবে তাঁর অভিযোগ, একটি চুক্তিতে স্বাক্ষর করার পরও যুক্তরাষ্ট্র তিনবার ইরানে হামলা চালিয়েছে।

পেজেশকিয়ানের বক্তব্যে উল্লেখ করা ‘চুক্তি’ বলতে সম্ভবত জুনের মাঝামাঝি সময়ে তাঁর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত সমঝোতা স্মারককে বোঝানো হয়েছে।

ওই সমঝোতার ভিত্তিতে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে সেটি ভেঙে যায়। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, নৌ অবরোধ অব্যাহত রেখে যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার শাহাদাতের পর ইরানের জনগণ, কমান্ডার ও বিজ্ঞানীরা ভেঙে পড়বে বলে শত্রুরা ধারণা করেছিল। কিন্তু বাস্তবে দেশের জাতীয় ও অভ্যন্তরীণ ঐক্য এবং সংহতি আরও শক্তিশালী হয়েছে।

তিনি বলেন, সন্ত্রাস ও শাহাদাতের মাধ্যমে ইরানকে নতজানু করা সম্ভব এমন ধারণা যুক্তরাষ্ট্রকে বাদ দিতে হবে।

সূত্র: সিবিএস নিউজ

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার