আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ২২ সশস্ত্র যোদ্ধার প্রাণহানি

স
সদ্য সংবাদ ডেস্ক
১ অক্টোবর, ২০২৬ ১৩:৪০:৪২
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে আবারও বিমান হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয়ের দাবি, সন্ত্রাসীদের গোপন অবস্থান লক্ষ্য করে দুটি পৃথক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ২২ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে পাকিস্তানের পক্ষ থেকে হামলা ও হতাহতের এই তথ্য প্রকাশ করা হয়।

তবে পাকিস্তানের দাবির আগে আফগান তালেবান সরকার অভিযোগ করে, বুধবার রাতে দেশটির হেলমান্দ ও কুনার প্রদেশে পাকিস্তানি বিমান হামলা চালানো হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের ভাষ্য অনুযায়ী, ওই হামলায় নারী ও শিশুসহ ৯ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।

জাবিহুল্লাহ মুজাহিদ জানান, হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংস হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ হামলার নিন্দা জানান এবং এটিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেন।

সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে আবারও উত্তেজনা বাড়তে শুরু করেছে। গত দুই সপ্তাহে পাকিস্তানে মসজিদসহ বিভিন্ন স্থানে কয়েকটি সশস্ত্র হামলার পর এসব ঘটনার জন্য আফগানিস্তানে অবস্থানকারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করছে ইসলামাবাদ। পাকিস্তানের অভিযোগ, তালেবান সরকারের আশ্রয়-প্রশ্রয়ে থাকা এসব গোষ্ঠী আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে।

এরই ধারাবাহিকতায় সীমান্ত পরিস্থিতিতে উত্তেজনা তৈরি হওয়ার পর আফগানিস্তানের ভেতরে অন্তত দুই দফা বিমান হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান।

এদিকে দুই দেশের পক্ষ থেকে প্রকাশ করা হতাহতের পরিসংখ্যানের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। ফলে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার